Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন, সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

‘এমটি মেঘনা ট্রেডার’ জাহাজের ২২ ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং হতাহতের খবর পাওয়া যায়নি 

 

আপডেট : ২৮ মে ২০২৬, ০৩:৫৮ পিএম

চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে রাখা একটি বড় তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।  

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পাওয়ার পরপরই গভীর সমুদ্রে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক বিশেষায়িত ইউনিট। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করে।  

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সমুদ্রের বুকে আগুন নেভাতে কোস্টগার্ডের দুটি জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ সরাসরি অংশ নিয়েছে। এর পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অত্যাধুনিক অগ্নিনির্বাপণ দল বা ফায়ার ফাইটিং টিমকে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

কোস্টগার্ড আরও জানায়, এ সময় জাহাজটির মোট ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।     

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, “জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন নিয়ে গত ২৬ মে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজে পৌঁছে। বৃহস্পতিবার সকালে লাগা আগুন সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। জাহাজটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং জাহাজটির স্থানীয় এজেন্ট ইউএসএল যৌথভাবে কাজ করছে।”

   

About

Popular Links

x