Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত ২

যশোরের মনিরামপুরের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন

আপডেট : ০১ জুন ২০২৬, ১২:২২ পিএম

যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

রবিবার (৩১ মে) রাত সোয়া ৯টার দিকে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-তালতলা সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) ও কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাকিব ও মেহেদী মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, “সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

   

About

Popular Links

x