Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ার মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরেক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন

আপডেট : ০২ জুন ২০২৬, ১২:২৩ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পলাশ হোসেন (৪০) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ সময় জিল্লুর রহমান নামে আরেক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেট এলাকায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবদল নেতা পলাশ হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামে বাবু মণ্ডলের ছেলে। তিনি পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি সোমবার সন্ধ্যার দিকে বদলগাছী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে নিয়ে মোটরসাইকেলে করে দুপচাঁচিয়া থেকে জয়পুরহাটের আক্কেলপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মর্তুজাপুর কলেজ গেটের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই পলাশ হোসেন মারা যান। এ সময় মোটরসাইকেল আরোহী জিল্লুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহত যুবদল নেতা পলাশ হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

   

About

Popular Links

x