Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে

আপডেট : ৩১ মে ২০২৬, ১১:০১ এএম

ইরানে জলসীমায় অনুপ্রবেশ করা একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

রবিবার (৩১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, এমকিউ-১ মডেলের একটি মার্কিন ড্রোন “শত্রুতামূলক অভিযান পরিচালনার চেষ্টা” করছিল।  

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, জলসীমায় প্রবেশের পরই বিপ্লবী গার্ডের আধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সাহায্যে ড্রোনটি শনাক্ত করা হয় এবং লক্ষ্যবস্তু বানিয়ে ভূপাতিত করা হয়।

   

About

Popular Links

x