শান্তি বৈঠক বন্ধ করে দিয়েছে ইরান। তাদের বক্তব্য, লেবাননকে বাদ দিয়ে শান্তি বৈঠক সম্ভব নয়। ইসরায়েল যেভাবে লেবাননে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাতে শান্তি বৈঠক সম্ভব নয় বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১ জুন) জানিয়েছেন, ইসরায়েল এবং হিজবুল্লা দু'তরফই সংঘর্ষবিরতিতে আগ্রহ দেখিয়েছে।
ইরানের দাবি, ইসরায়েলের আক্রমণে লেবাননে এখনো পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষ নিহত হয়েছেন। ১০ লাখেরও বেশি মানুষ ঘর ছেড়ে পালিয়েছেন।
ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লার শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাদা করে কথা বলেছেন তিনি। দুই তরফই সংঘর্ষবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে।



