Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাজিলে সমকামিতা বিদ্বেষে শাস্তি

২০১৮ সালে দেশটিতে ৪২০ জনের বেশি সমকামিকে হত্যা করা হয়।

আপডেট : ১৬ জুন ২০১৯, ০৫:৫২ পিএম

ব্রাজিলে সমকামিতা ও তৃতীয় লিঙ্গের লোকজনের প্রতি বিদ্বেষ পোষণ করলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল নির্ধারণ করেছে দেশটির সর্বোচ্চ আদালত। 

স্থানীয় সময় বৃহস্পতিবার লাতিন আমেরিকার এ দেশটিতে বর্তমান ডানপন্থি প্রশাসনের অধীনে সমকামিদের অধিকার ক্ষুণ্ন হতে পারে এমন শঙ্কার  ভেতরে সুপ্রিম কোর্ট এ রুল জারি করে। 

আদালত জানায়, ব্রাজিলে সমকামি ও তৃতীয় লিঙ্গের লোকজনের নিরাপত্তায় আইনি দূর্বলতা রয়েছে এবং তাই বর্তমান বর্ণবাদবিরোধী আইনে সমকামি ও তৃতীয় লিঙ্গ বিদ্বেষকে অপরাধ হিসেবে গণ্য করা হলো। 

ব্রাজিলে 'গ্রুপো গে দা বাহিয়া' নামের একটি সমকামি অধিকার রক্ষাকারী গ্রুপ জানায়, ২০১৮ সালে দেশটিতে ৪২০ জনের বেশি সমকামি মানুষকে হত্যা করা হয়। চলতি বছরে এই সংখ্যা এখন পর্যন্ত ১৪১ জন।

সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, তৃতীয় লিঙ্গের মানুষ হত্যার দিক দিয়েও এগিয়ে রয়েছে ব্রাজিল। ২০১৭ সালে দেশটিতে ১৭১ জন তৃতীয় লিঙ্গের মানুষ হত্যা করা হয়, যা সে বছর সারা বিশ্বে শীর্ষে ছিল। 

চলতি বছরের ১ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্ষমতায় আসার পর দেশটিতে  ধীরে ধীরে সমকামিতা ও নারীবিরোধী কর্মকাণ্ড চোখে পড়ে সবার। এর জের ধরেই সুপ্রিম কোর্ট এই রুল জারি করলো।  


   

About

Popular Links

x