Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি কবুল হবে না

কোরবানির জন্য বাছাই করা পশুর মধ্যে এর একটি বৈশিষ্ট্য থাকলেও কোরবানি হবে না

আপডেট : ২৮ জুন ২০২৩, ০১:৫১ পিএম

ঈদ-উল-আজহা দরজায় কড়া নাড়ছে। ইতোমধ্যে অনেকেই কোরবানির পশু কিনে ফেলেছেন আবার অনেকে এখনও কিনতে যাচ্ছেন। কোরবানির পশু সাবধানে বাছাই করা উচিত। কারণ সব পশুতে কোরবানি হয় না।

মাওলানা ও ফতোয়া গবেষকদের মতে এমন কিছু পশুর বৈশিষ্ট্য তুলে ধরা হলো যেগুলো কোরবানির উপযুক্ত নয়-

- অন্ধ বা বধির

- অত্যন্ত দুর্বল ও জীর্ণ-শীর্ণ

- জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে সক্ষম নয়

- লেজের বেশিরভাগ অংশ নেই বা কাটা এমন

- জন্মগতভাবে কান না থাকা কিংবা কানের বেশিরভাগ অংশ কাটা

- গোড়াসহ শিং উপড়ে যাওয়া

- পাগল হওয়ার কারণে খাবার-পানি ঠিকমতো না খাওয়া

- অধিকাংশ দাঁত না থাকা

- রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া

- ছাগলের ওলানে দুটি বাটের যেকোনো একটি কিংবা গরু-মহিষের ওলানেচারটি বাটের যেকোনো দুটি কাটা থাকা

   

About

Popular Links

x