Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাময়িক বরখাস্ত হলেন সহকারী কমিশনার তাপসী তাবাসসুম

এর আগে তাকে ওএসডি করা হয়েছিল

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ পিএম

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমকে (ঊর্মি) সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

এর আগে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

তবে কী কারণে তাকে ওএসডি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেটি উল্লেখ করা হয়নি।

তবে তাপসী তাবাসসুমের একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ওই পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যকে কটাক্ষ ও সমালোচনা করা হয় বলে অভিযোগ রয়েছে। মূলত এ কারণেই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদকে নিয়ে “কটূক্তির” অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তাপসী তাবাসসুম ঊর্মিকে বহিষ্কার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তাপসী তাবাসসুম উর্মিক ৪০তম বিসিএসের কর্মকর্তা বলে জানা গেছে।

   

About

Popular Links

x