অবশেষে ৫৯ বছরে জন্মদিনে বলিউড বাদশা শাহরুখ খান ঘোষণা করেছেন তিনি পুরোপুরি ধূমপান ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, “ধূমপান ছেড়ে প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছিল। ভাবছিলাম পারব কি না। কিন্তু এখন দেখছি বেশ ভালো লাগছে।”
দিনে চার প্যাকেট সিগারেট ছাড়া চলতই না বলিউড বাদশার। বিভিন্ন সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন তিনি। একসময় ভেবেছিলেন, সিগারেট আর মদ খাওয়া ছেড়ে দেবেন। কিন্তু ধূমপানের নেশা থেকে বেরোতে পারেননি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।
ধূমপানের আসক্তির কারণে বিভিন্ন সময়ে বিতর্কেও জড়াতে হয়েছে বলিউড বাদশাকে। এ বছর আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সের বিশেষ বক্সে শাহরুখকে ধূমপান করতে দেখে বিতর্কও তৈরি হয়েছিল। ঘন ঘন ধূমপানে অভ্যস্ত ছিলেন শাহরুখ। কালো কফি, কাবাব আর সিগারেটই নাকি চিল তার ডায়েট। এ ভাবেই চলছে বছরের পর বছর। যদিও মাঝে একবার শাহরুখ বলেছিলেন যে ধূমপান ছাড়ার চেষ্টা করছেন তিনি।
চিকিৎসকদের মতে, সুস্থ জীবনযাপন করতে ধূমপানের অভ্যাস বাদ দেওয়া একান্তই জরুরি। তবে আজকে ধূমপান বন্ধ করে দিলে কাল থেকে সব ঠিক হয়ে যাবে না।
গবেষণায় দেখা গেছে, ধূমপানের সঙ্গে মানসিক স্বাস্থ্যের যোগাযোগ নিবিড়। যারা ধূমপান করেন, তাদের মানসিক স্বাস্থ্য অধূমপায়ীদের তুলনায় খারাপ। ধূমপায়ীরা মানসিক চাপ, উদ্বেগে ভোগেন, তারা চাইলেই সহজে ধূমপান ছেড়ে দিতে পারেন না।
ধূমপান ছাড়তে হলে সবার আগে জীবনযাপনের নিয়ম পাল্টাতে হবে। বেশি করে ফলমূল ও শাকসব্জি খেতে পারেন। নিয়মিত শরীরচর্চা করুন। বিশেষ করে যোগাসন, প্রাণায়াম বেশি করে করতে পারেন। নিয়মিত শরীরচর্চার অভ্যাস ধূমপান করা থেকে আপনাকে বিরত রাখবে।
ধূমপান ছাড়ার সঙ্গে সঙ্গে
ধূমপান ছাড়ার সঙ্গে সঙ্গে শরীরে আমূল পরিবর্তন আসতে থাকে এমনটাই জানচ্ছেন চিকিৎসকরা। ধূমপান ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। শরীরে জমে থাকা কার্বন মনোক্সাইড বেরিয়ে গিয়ে ‘টক্সিন’ দূর হয়। পাশাপাশি, ফুসফুসের ক্ষতিগ্রস্ত কোষগ পুনরুজ্জীবিত হতে শুরু করে। শরীরে অক্সিজেন প্রবাহের মাত্রাও বাড়ে।
ফুসফুসের শক্তি বাড়বে
শ্বাসনালি প্রসারিত হবে। শ্বাসপ্রশ্বাসের হার স্বাভাবিক হবে। ধূমপানের কারণে শ্বাসনালির যে ক্ষতি হয়েছিল তা ধীরে ধীরে সেরে উঠবে। ফুসফুসের কর্মক্ষমতা প্রায় ৩০% বেড়ে যাবে। ফলে অল্পেই হাঁপিয়ে ওঠা, ঘন ঘন সর্দি-কাশি হওয়ার সমস্যাও দূর হবে।
স্ট্রোকে আক্রান্তের আশঙ্কা কমবে
চিকিৎসকরা জানাচ্ছেন, সিগারেট ছেড়ে দেওয়ার ৫ বছরের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে। ধূমপানের কারণে অক্সিজেনের প্রবাহ কমে গিয়ে হার্টের যে ক্ষতি হয়েছিল তা-ও সারতে থাকবে ধীরে ধীরে। ফলে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কাও কমে যাবে।
বন্ধ্যাত্বের সমস্যা দূর হবে
ধূমপানের ফলে স্পার্ম কাউন্ট কমে, হরমোনের সমস্যা দেখা দেয়। “স্পার্ম মোবিলিটি”, “ইরেকটাইল ডিসফাংশন”-এর মতো সমস্যা দেখা দেয়। নারীদের মধ্যেও ধূমপানের কারণে বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিতে পারে। হরমোনের ভারসাম্য পাল্টে যায়। ধূমপান ছেড়ে দিলে এসব সমস্যা থেকে রেহাই মিলতে পারে।



বাবার জন্মদিনে সুহানা: পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে
শূন্য পকেট থেকে ‘বলিউড বাদশা’, ৫৯ এ দাঁড়িয়েও শাহরুখ যেভাবে চির সবুজ