Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাব্য সংকটে আবারও আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

বিআইডব্লিউটিসি জানিয়েছে, নাব্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

এক সপ্তাহ পর নাব্য সংকটে আরিচা-কাজিরহাট ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দুই প্রান্তে আটকা পড়া ৩ শতাধিক পণ্যবাহী ট্রাকের চালক, সহযোগী এবং যাত্রীরা।

ট্রাকচালক আব্দুর রহিম বলেন, “রাজশাহী যেতে নারায়ণগঞ্জ থেকে আরিচা ঘাটে এসেছি গতকাল সন্ধ্যায়। আজ শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এখানেই ফেরি পারের অপেক্ষায় আছি। ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এখন বিকল্প পথে যাওয়ার চিন্তা করছি।”

তিনি বলেন, “ফেরিতে নদী পারাপার আরামদায়ক ও সহজে যাতায়াত করা যায় বলে আমরা এই নৌপথ ব্যবহার করি। কিন্তু ফেরি চলাচল বন্ধ হওয়ায় কষ্টে পড়ে গেছি।”

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, “গত ৩ মাস ধরে আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। ৬টি খননযন্ত্র দিয়ে দিয়ে খনন করেও নাব্য ঠিক রাখা যাচ্ছে না। ফেরি ডুবোচরে ধাক্কা খেয়ে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকছে। এভাবে ফেরি চলাচল করতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। দুর্ঘটনা এড়াতেই গতরাত থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথের নাব্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।”

এর আগে, একই কারণে কারণে গত ১ নভেম্বর রাত ১০টা থেকে ৩৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

   

About

Popular Links

x