Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও অসুস্থ গোবিন্দ

এর আগে এক দুর্ঘটনায় গুলিবিদ্ধ হন তিনি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম

ফের অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেতা। রাজনৈতিক প্রচারে বেরিয়েছিলেন গোবিন্দ। হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গেই প্রচার বাদ দিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন এ অভিনেতা।

শনিবার (১৬ নভেম্বর) মহারাষ্ট্রের জলগাঁওয়ে শিবসেনা-বিজেপি-এনসিপি জোটের হয়ে ভোটের প্রচারে যোগ দিয়েছিলেন গোবিন্দ। চলতি বছর শিবসেনায় যোগ দিয়েছেন অভিনেতা। মিছিল চলাকালিন মাঝপথে হঠাৎই বুকে অস্বস্তি শুরু হয় তার। সামান্য ব্যথাও অনুভব করেন বলে জানা গেছে। কোনো রকম ঝুঁকি না নিয়ে তখনই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন গোবিন্দ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গোবিন্দকে তখনই মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অভিনেতা কি এখনও হাসপাতালে? কেমন আছেন তিনি? পরিবারের পক্ষ থেকে এখনও সে বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা গোবিন্দর। মাস দেড়েক আগে পায়ে গুলি লেগেছিল তার। তখন হাসপাতালে কিছু দিন থেকে সুস্থ হয়েই বাড়ি ফিরেছিলেন। এদিকে, ফের অসুস্থতা বোধ করায় উদ্বিগ্ন গোবিন্দর ভক্ত-অনুরাগীরা।

গত অক্টোবরে একটি কাজে কলকাতায় আসার কথা ছিল গোবিন্দর। কিন্তু ভোরবেলা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগেই নিজের বাড়িতে ঘটে যায় দুর্ঘটনা। অভিনেতার লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটি হাত থেকে পড়ে গুলি ছুটে যায়। লাগে তার হাঁটুর নিচে। গুরুতর জখম হন তিনি। ক্ষতস্থান গভীর হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। হাসপাতালে নিয়ে গেলে ৮-১০টি সেলাই পড়ে। তিন দিন পরে ছাড়া পান তিনি।

গোবিন্দর স্ত্রী সুনীতা সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সাংবাদিকদের জানান, ভালো আছেন তার অভিনেতা-স্বামী। 

   

About

Popular Links

x