Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউড তারকা গোবিন্দ

এর আগে বাইরে বের হওয়ার সময় নিজের রিভলবার দিয়েই মিসফায়ারে গুলিবিদ্ধ হন তিনি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৪:০৯ পিএম

গত মঙ্গলবার নিজের বন্দুক থেকে ভুলবশত মিসফায়ারে গুলিবিদ্ধ হন বলিউড তারকা গোবিন্দ। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে তার বাসার নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘক্ষণ অপারেশনের পর চিকিৎসকরা গুলিটি বের করতে সক্ষম হন। এ জন্য তার পায়ে প্রায় ১০টি সেলাই প্রয়োজন হয়। এ ঘটনার তদন্ত করছেন সেখানকার স্থানীয় পুলিশ। আজ বেড রেস্টের জন্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তবে এখনি হাঁটাচলা করতে পারবেন না। তার পায়ে রয়েছে ব্যান্ডেজ।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সুনীতা আহুজা। বের হওয়ার পর পরই ভক্তদের উদ্দেশে ধন্যবাদ জানান গোবিন্দ।

গোবিন্দর বাড়ি ফেরা প্রসঙ্গে তার স্ত্রী সুনীতা আহুজা বলেন, “নায়ক বাড়ি ফিরেছেন এর থেকে খুশি আর কী হতে পারে, নবরাত্রির শুরুতেই বাড়ি ফিরছেন। ঈশ্বর সকলের মঙ্গল করুন।’’

উল্লেখ্য, গোবিন্দ কলকাতার উদ্দেশে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তিনি তার লাইসেন্স করা রিভলবার পরীক্ষা করছিলেন। তখনই হঠাৎ মিসফায়ার হয়। গুলিবিদ্ধ হয়ে যন্ত্রণায় লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাকে মুম্বাইয়ের সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

   

About

Popular Links

x