Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আল্লু আর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ, পাথর নিক্ষেপ

এর আগে ১৩ ডিসেম্বর হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন আল্লু আর্জুন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম

একদিকে যেমন বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে “পুষ্পা ২: দ্যা ‍রুল”, অপরদিকে দক্ষিণি তারকা আল্লু আর্জুনকে নিয়ে চলছে একের পর এক বির্তক। গত ৪ ডিসেম্বর একটি পেইড প্রিমিয়ারের আয়োজনে হঠাৎ হাজির হন এই দক্ষিণি তারকা। তাকে একবার দেখার আশায় হুড়োহুড়ি পড়ে যায়। আর তাতেই পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। পরবর্তী সময়ে সেই নারী মারা যাওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। সেই ঘটনার ৮ দিন পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর তাকে জামিন দেয় তেলেঙ্গানা হাইকোর্ট।

এ ঘটনার পর থেকে হায়দরাবাদে আল্লু আর্জুনের জুবিলি হাউসের বাড়ির সামনে বিক্ষোভ করার সময় বাড়িতে পাথর ছুড়ে মেরেছেন বিক্ষুব্ধ জনতা। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

রবিবার আল্লু আর্জুন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান। ইনস্টাগ্রামে আল্লু লেখেন, “আমি আমার সকল ভক্তকে অনুরোধ জানাব তারা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন, যেমন তারা সব সময়ই করে থাকেন এবং অনলাইন বা অফলাইনে কোনো অশালীন মন্তব্য বা আচরণ করা থেকেও বিরত থাকুন।”

শুধু তাই নয়, আল্লু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন কোনো ভুয়া প্রোফাইল থেকে তার ভক্ত সেজে যদি কেউ এমন কোনো কাজ করেন তা হলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন তিনি।

   

About

Popular Links

x