Friday, October 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিশুকে ভুল চিকিৎসা দেওয়া চিকিৎসক গ্রেপ্তার

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম

বাংলাদেশ আই হাসপাতালে দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশুর বাবা মাহমুদ হাসানের দায়ের করা মামলায় অভিযুক্ত নারী চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, “ওই নারী চিকিৎসককে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।”

এজহারে ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেন, গত মঙ্গলবার দেড় বছর বয়সী এক শিশুর চোখে তিনি (চিকিৎসক) ভুল অপারেশন করেছেন। শিশুর বাম চোখে সমস্যা অথচ ওই চিকিৎসক ডান চোখে অপারেশন করেছেন।

   

About

Popular Links

x