Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

খেজুর পানিতে ভিজিয়ে খেলে যেসব উপকার পাওয়া যাবে

নিয়মিত খেজুর খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম

চিনি যাদের জন্য বিষ, তাদের দুধের স্বাদ ঘোলে মেটানোর অন্যতম সবেধন নীলমণি হলো খেজুর। শেষ পাতে আচার, চাটনি থেকে সর্বত্র খেজুরের রমরমা। খেজুরে আয়রনের পরিমাণও কিন্তু কম নয়। তা ছাড়া ওজন ঝরানোর জন্য ডায়েটেও খেজুর রাখা প্রয়োজন। খেজুর ভিজিয়ে সেটার পানি খাওয়ার উপকারিতাও আছে। এই পানীয় শরীরকে গরম রাখে। এছাড়াও খেজুর ভিজিয়ে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

হজম সহায়ক

হজমের সমস‍্যা থাকলে ভেজানো খেজুর খেলে উপকার পেতে পারেন। বিশেষ করে কোষ্ঠকাঠিন‍্যের সমস‍্যায় খেজুর ওষুধ হিসেবে কাজ করে।

হার্টের সুরক্ষায়

বিশেষ করে হার্টের রোগীদের জন‍্য ভেজানো খেজুর ভীষণ ভালো। কারণ খেজুরে রয়েছে পটাশিয়াম। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা থেকে রক্তে শর্করার পরিমাণ বাড়তে না দেওয়া, খেজুরের গুণের শেষ নেই।

হাড়ের যত্নে

একটা বয়সের পর থেকে হাড় ক্ষয় হতে শুরু করে। তাই আগে থেকে হাড়ের দেখাশোনা করা খুবই প্রয়োজন। খেজুর হাড়ের জন‍্য ভালো। ফসফরাস, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজ রয়েছে খেজুরে। এই প্রতিটি উপাদান হাড় শক্তিশালী ও মজবুত করে থাকে।

কোলেস্টেরল কমায়

ভেজানো খেজুরে দ্রবণীয় ফাইবার থাকে, যা এলডিএল (লো-ডেনসিটি লিপোপ্রোটিন) কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এলডিএল কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বলা হয় কারণ এটি ধমনিতে জমা হয়ে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখে।

রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা

খেজুর ভিজিয়ে রাখলে এর গ্লাইসেমিক সূচক কমে যেতে পারে, ফলে রক্তে শর্করার নিঃসরণ ধীর হয়ে যায়। ফলে রক্তে শর্করার স্তর হঠাৎ করে বেড়ে যায় না। এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতেও সাহায্য করে।

রক্তশূন্যতা দূর করে

খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে। খেজুর ভিজিয়ে রাখলে তা থেকে আয়রন বের হয়ে আসে, যা সহজে শোষণযোগ্য হয়ে ওঠে এবং রক্তশূন্যতা বা অ্যানিমিয়া নিরাময়ে সাহায্য করে।

ত্বক উন্নত করে

ভেজানো খেজুরে থাকা ভিটামিন ও খনিজ ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে থাকে। এটি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় এবং তারুণ্যপূর্ণ লাবণ্য বজায় রাখতে সাহায্য করে।

প্রাকৃতিক চিনির ঘাটতি মেটানো

যারা চিনি খেতে চান না তারা খেজুর ভিজিয়ে ব্লেন্ড করে খেতে পারেন। প্রক্রিয়াজাত চিনির স্বাস্থ্যকর বিকল্প হতে পারে এই ভেজানো খেজুর।

সূত্র: এনডিটিভি

   

About

Popular Links

x