Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

লেস্টার ছেড়ে শেফিল্ডে যোগ দিলেন হামজা চৌধুরী

চুক্তি অনুযায়ী শেফিল্ডে থাকবেন এই মৌসুমের শেষ পর্যন্ত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১১:০৮ এএম

খবরটা আগে থেকেই শোনা গেলেও অবশেষে দলবদলটা হয়েই গেল। এবার তারই আনুষ্ঠানিক ঘোষণা দিলো শেফিল্ড ইউনাইটেড। মৌসুম মধ্যবর্তী দল বদলে ধারে লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। চুক্তি অনুযায়ী সেখানে থাকবেন এই মৌসুমের শেষ পর্যন্ত। অবশ্য সেখানে পরে চুক্তি স্থায়ী করার বিকল্পও থাকবে।

সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। তার পরেই এলো নতুন এই চুক্তির খবর।

লেস্টারে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের চুক্তি বাকি আরও আড়াই বছর। কিন্তু এই মৌসুমে প্রিমিয়ার লিগে সেভাবে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। খেলেছেন ৬টি ম্যাচ। এর আগে ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন তিনি।

নতুন চুক্তির ফলে এবার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হচ্ছে না হামজার। কারণ শেফিল্ড প্রমোশনের লক্ষ্যে চ্যাম্পিয়নশিপে খেলছে। যা প্রিমিয়ার লিগের পরের স্তর। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-২১ জাতীয় দলে খেলা এই ফুটবলারের চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের হয়ে অভিষেক হতে পারে শনিবার ডার্বি কাউন্টির বিপক্ষে।  

ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, মৌসুমের শেষ পর্যন্ত ধারে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন হামজা চৌধুরী। ফুটবল দুনিয়ার আরেক বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছিলেন, চুক্তির শর্ত অনুযায়ী, এই সময়ে হামজার পুরো বেতন পরিশোধ করবে শেফিল্ড ইউনাইটেডই। 

   

About

Popular Links

x