Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীদের লং মার্চ শুরু

সকাল থেকে শাহবাগে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করেন তারা। এ সময় পুলিশ বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীদের ৫ সদস্যর প্রতিনিধিদল। বিকেল সাড়ে তিনটার দিকে ম্যাটস শিক্ষার্থীদের প্রতিনিধিদল বৈঠকের উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের অনেকে ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান থামানোর আহ্বান জানান সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়করা। এরপর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন তুহিন ফারাবী।

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত “অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড” বাতিল করে স্বতন্ত্র “মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ” বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

   

About

Popular Links

x