Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৯ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা “ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না”, “দাবি মোদের একটায়, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই”, “এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা”-সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করেন। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাদের সঙ্গে ছাত্রদের অন্য একটি গ্রুপের উত্তেজনা দেখা দেয়। পরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরবর্তীতে কুয়েট ক্যাম্পাসের পাশাপাশি কুয়েট-সংলগ্ন রোডে ধাওয়া-পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

খুলনার খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।”

   

About

Popular Links

x