Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভালো খেজুর চেনার উপায়

পবিত্র রমজান মাস আসার সঙ্গে সঙ্গে যে ফলটির চাহিদা সর্বাধিক বৃদ্ধি পায় তা হলো খেজুর

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৪:৫৬ পিএম

পবিত্র রমজান মাস আসার সঙ্গে সঙ্গে যে ফলটির চাহিদা সর্বাধিক বৃদ্ধি পায় তা হলো খেজুর। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের মতো বাংলাদেশিদের কাছেও এটি ইফতার শুরুর একটি ঐতিহ্যবাহী উপায়। জাতভেদে প্রতিটিরই রয়েছে অনন্য স্বাদ। এছাড়া অধিকাংশ খেজুরেরই রং, পুষ্টি ও স্বাস্থ্যগুণ প্রায় কাছাকাছি। রোজা ছাড়া প্রতিদিনের জলখাবার বা ভারী খাবারের সঙ্গেও খেজুর দারুণ একটি সংযোজন।

তাই চলুন জেনে নেওয়া যাক ভালো খেজুর চেনার উপায়।

১. ত্বকের গুণ দেখা

ভালো খেজুরের ত্বক পরিষ্কার ও চকচকে হলেও মসৃণ হবে না। আবার ত্বক অমসৃণ হলেও খেজুর বেশি নরম বা শক্ত হবে না। অনেক সময়, অসাধু ব্যবসায়ীরা খেজুরকে বেশি আকর্ষণীয় করে তোলার জন্য এর উপরিভাগে গুড় বা অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহার করেন।

২. উপরিভাগে আঠালো ভাব আছে কিনা

ভালো খেজুর মিষ্টি হয় তবে এর উপরিভাগে কখনও আঠালো বা চিনি জমাটবাঁধা অবস্থায় থাকে না। যদি বাজারে গিয়ে কখনো খেজুরের গায়ে আঠালো ভাব দেখা যায় তবে বুঝতে হবে খেজুরের মান নিম্ন অথবা ভেজাল রয়েছে।

৩. ভেতরের অংশ দেখে নেওয়া

ভালো মানের একটি খেজুর চিরে ফেললে দেখবেন ভেতরের অংশটা হালকা সাদা বা সামান্য বাদামি রঙের। ভেতরে কালচে বা অন্য কোনো অস্বাভাবিক রং দেখা গেলে তা নষ্ট বা নিম্ন মানের হিসেবে ধরে নেওয়া যায়।

৪. গলানো বা জোড়া লাগানো কিনা

অনেক সময় অতিরিক্ত আর্দ্রতায় খেজুর একটা আরেকটির সঙ্গে লেগে যায়, যা দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এছাড়াও দীর্ঘদিন সংরক্ষণ করা খেজুর গলে যেতে পারে।

৫. পিঁপড়া বা মাছির উপস্থিতি লক্ষ্য করা

প্রাকৃতিকভাবে ভালো খেজুরের প্রতি সাধারণত পিঁপড়া বা মাছিজাতীয় পোকামাকড় আকৃষ্ট হয় না। যদি খেজুরের চারপাশে পিঁপড়া বা মাছি দেখতে পান, তাহলে ধরে নিতে হবে সেটিতে কৃত্রিমভাবে অতিরিক্ত চিনি, গুড় বা অন্য কোনো উপাদান মেশানো আছে।

   

About

Popular Links

x