খেজুর শরীরের জন্য কতটা উপকারী, তা কমবেশি সবারই জানা। খেজুরে ফাইবারের মতো নানা উপাদান রয়েছে যা হজমে সাহায্য করে। শরীরে তাৎক্ষণিক শক্তি যোগাতেও খেজুর বেশ কার্যকরী।
তা ছাড়া শরীর চাঙ্গা রাখতেও খেজুর কার্যকরী। প্রতিদিন একটা করে খেজুর খাওয়ার বদলে, যদি একটু অন্য ভাবে খাওয়া যায়, তাহলে বাড়তি সুফল পাওয়া যেতে পারে।
এছাড়াও খেজুর আঁশসমৃদ্ধ বলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে; রক্তের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল (খারাপ চর্বি) কমাতে সহায়ক। খেজুরে পটাশিয়াম বেশি থাকায় স্নায়ু ও পেশির দুর্বলতা কমে। রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে। এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও খনিজ বিদ্যমান। অল্প খেজুর আপনার শরীরের সারা দিনের ভিটামিন ও খনিজের চাহিদা অনেকটাই পূরণ করতে সক্ষম হয়। প্রতিদিন শরীরের ক্ষয়রোধ করতে খেজুর খাওয়া খুব গুরুত্বপূর্ণ।
চলুন জেনে নেওয়া যাক যেসব খাবারের সঙ্গে খেজুর খেলে বাড়তি উপকার পাবেন।
ওটস
সকালের নাশতায় অনেকেই ওটস খান। দই-ওটস স্বাস্থ্যকর নাশতা। তবে ওটসের সঙ্গে মিশিয়ে নিতে পারেন খেজুর। আলাদা করে চিনি কিংবা গুড় খাওয়ার প্রয়োজন পড়বে না। এতে শরীরও পর্যাপ্ত পুষ্টি পাবে। তা ছাড়া পেটের জন্যেও অত্যন্ত স্বাস্থ্যকর খেজুর। সকালের দিকে খেলে শরীর থাকবে চাঙ্গা।
কাঠবাদাম
খেজুরের সঙ্গে খেতে পারেন আমন্ড। কাঠবাদাম এবং খেজুর একসঙ্গে খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। লিভার এবং হার্টের খেয়াল রাখতেও খেজুর-আমন্ডের জুটি মন্দ নয়। তা ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অনিদ্রা দূর করতেও খেজুর আর কাঠবাদাম খেতে পারেন। তবে খেজুর আর কাঠবাদামের সঙ্গে যদি সামান্য মধু মিশিয়ে নেন, তাহলে বাড়তি উপকার পাবেন।
চকোলেট
ডার্ক চকোলেটের সঙ্গে খেজুর খাওয়ার অভ্যাস শরীরের জন্য অত্যন্ত ভালো। ডার্ক চকোলেটে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, রক্তচাপ কমিয়ে হার্টের রোগের ঝুঁকি কমায়। রক্ত চলাচল সচল রাখতেও চকোলেটের জুড়ি মেলা ভার।
সূত্র: এই সময়



গরমে প্রতিদিন কয়টি খেজুর খাওয়া যাবে?