দুপুরের মধ্যে ঢাকা এবং আশপাশের অঞ্চলে বজ্রসহ বৃষ্টির অথবা ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার আকাশ মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির। দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। আর এ সময়ের মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, শনিবার সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্র ২৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
এর আগে শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস