Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়ার গুঞ্জন

বুধবার রাতে তিনি দেশ ছেড়েছেন বলে জানা গেছে

আপডেট : ০৮ মে ২০২৫, ১০:০৯ এএম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ছেড়েছেন বলে গুঞ্জন উঠেছে। বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

জানা গেছে, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।  

সংবাদমাধ্যমের তথ্য বলছে, গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন।  এরপর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন। অনেকে গ্রেপ্তার হয়েছেন।

এদিকে, আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য জানা গেছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। 

১৪ জানুয়ারি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয়। তবে সেসব কোনো মামলাতেই আবদুল হামিদকে আসামি করা হয়নি।

   

About

Popular Links

x