Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাফলংয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়

আপডেট : ১১ জুন ২০২৫, ০৯:৫০ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত পর্যটক মাহি (১৫) চট্টগ্রামের বায়োজিদ থানাধীন আমতৈল শহীদপাড়া এলাকার জামিল আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকায় একজন পর্যটক পানিতে নেমে গোসল করছিলেন। এসময় পানির নিচে অচেতন অবস্থায় এক কিশোরকে দেখতে পান। পরে পর্যটক ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা মৃত অবস্থায় তাকে পানি থেকে তুলেন।

মাহি তার বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম থেকে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্টে পানি থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।”

   

About

Popular Links

x