Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৯

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩২ জনে

আপডেট : ২২ জুন ২০২৫, ০৬:০৭ পিএম

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৯ জন ডেঙ্গুরোগী।

রবিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিদের ৩২৯ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪৩ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন ও রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০১ ডেঙ্গুরোগী। চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ৩২ জন, আর ছাড়পত্র পেয়েছেন ৬,৮১৭ জন।

   

About

Popular Links

x