Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৮:৪১ পিএম

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এ সময় তারা একান্তে কথা বলেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকের বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হলেও তাতে বিষয়বস্তু সর্ম্পকে কিছু বলা হয়নি।

আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে দেশে জাতীয় নির্বাচন আয়োজনে গত ১৫ জুন অন্তর্বর্তী সরকারের ঘোষণার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির এ বৈঠক হলো।

প্রধান উপদেষ্টা প্রথমে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিলেও পরে তা আগামী রোজার আগে ফেব্রুয়ারিতে আয়োজনের কথা বলেছেন।

   

About

Popular Links

x