Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৭

করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৬:১০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৮১ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত সাতজনসহ এ বছর এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে। দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯,৫২১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৪%। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩.৮৭%

   

About

Popular Links

x