Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিপ ফ্রিজে রাখা মাছ-মাংস চটজলদি বরফমুক্ত করবেন যেভাবে

তিন উপকরণে মাত্র ১০ মিনিটেই বরফমুক্ত হবে জমাটবাঁধা মাছ-মাংস

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম

রোজ রোজ বাজারে যাওয়ার ঝামেলা এড়াতে অনেকেই একসঙ্গে বেশি পরিমানে মাছ-মাংস কিনে ডিপ ফ্রিজে রেখে দেন। তবে ডিপ ফ্রিজে মাছ-মাংস রাখলেই তা জমাট বেঁধে যায়। রান্নার জন্য সেটি বের করার পর বরফমুক্ত বেশ সময় লেগে যায়। ব্যস্ততার সময়ে যেটি অনেকের কাছেই সেটি বেশ বিরক্তিকর। তবে ছোট্ট একটি কৌশলে আপনি মাত্র দশ মিনিটেই বরফমুক্ত করতে পারবেন জমাটবাঁধা মাছ-মাংস।

এজন্য লাগবে মাত্র তিনিটি উপকরণ। পানি, লবন আর ভিনেগার।

প্রথমে একটি বড় পাত্রে প্রায় ২ লিটার পানি নিন। এবার সেই পানিতে ১ টেবিল চামচ লবন আর ৫ টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিন।

এরপর জিপলক প্যাকেটে রাখা মাছ বা মাংস সেই পানিতে ডুবিয়ে রাখুন। পাত্রটির ওপরে ভারী কিছু দিয়ে চাপা দিন।

দশ মিনিট পর ঢাকনা তুলে দেখুন; জমাটবাঁধা মাছ-মাংস বরফমুক্ত অবস্থায় পাবেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

   

About

Popular Links

x