Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছাত্রলীগ কর্মীর পোস্টার লাগানোর ভিডিও ফেসবুকে

পোস্টার লাগানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৩৪ পিএম

শরীয়তপুরে রাতের আঁধারে এক ছাত্রলীগ কর্মীর পোস্টার লাগানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত এসব পোস্টার লাগানোর দৃশ্য বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত থেকে ছড়িয়ে পড়ে।

পুলিশের দাবি, পোস্টার লাগানো ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম সাজিট মোল্যা। তিনি শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর শহরের অন্তত ৮টি স্থানে রাতের আঁধারে পোস্টার লাগিয়েছেন ওই ব্যক্তি। এসব পোস্টার লাগানোর ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাজিট মোল্যা নিজের ফেসবুকে পোস্ট করেন।

ওই ভিডিওতে দেখা যায়, এক তরুণ বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছেন। তা ভিডিও করছেন অন্য একজন। ওই পোস্টারে লেখা ছিল, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে; ইনশাল্লাহ। শেখ হাসিনাতেই আস্থা। প্রচারে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।”

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “ভিডিওতে যেসব স্থানের উল্লেখ আছে, সেখানে পুলিশ গিয়েছিল; কিন্তু পোস্টার লাগানোর কোনো আলামত পাওয়া যায়নি। আমরা পোস্টার লাগানো ওই তরুণকে শনাক্ত করেছি। তরুণের মা জানিয়েছেন, তিনি এখন দেশের বাইরে আছেন। এ কারণে বিষয়টি নিয়ে আমরা আর আগাইনি।”

এ বিষয়ে তদন্ত করা হবে জানিয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “আমরা তথ্য পেয়েছি, পোস্টার লাগানোর পর ওই ব্যক্তি বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে গেছেন। এই তরুণের পেছনে কারা আছেন, তাদেরও খুঁজে বের করা হবে।”

   

About

Popular Links

x