Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কলকাতায় আওয়ামী লীগের ‘পার্টি অফিস’, যা বললেন প্রেস সচিব

চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পিএম

কলকাতায় আওয়ামী লীগ দলীয় কার্যক্রম পরিচালনা করছে বলে যে খবর বেরিয়েছে, তা নিয়ে সরকার ওয়াকিবহাল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করা হয়েছে। তারা বাইরে কী করছে, অবশ্যই আমরা মনিটরিং করছি।”

রবিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিজ করে যে, আমাদের এখানে ইনস্টাবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি; আমরা দেখছি। এই বিষয়ে আরও কংক্রিট ইনফরমেশন পাওয়া গেলে আমরা আপনাদেরকে জানাতে পারব।”

চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই অভ্যুত্থান দমাতে “গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতাবিরোধী অপরাধের” জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকার কথা বলা হয়।

নির্বাচনে বডি ক্যামেরা ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভোটকেন্দ্রে বডি-ওয়্যার ক্যামেরা ব্যবহার করে আমরা নিরাপত্তা আরও ভালোভাবে নিশ্চিত করতে পারবো। এটায় এআই সম্পৃক্ত করা আছে, যার ফলে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে এসপি কিংবা ওসি মনিটর করতে পারেবন। যদি কোনো জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় যায়, সেক্ষেত্রে তারা খুব দ্রুত হস্তক্ষেপ করতে পারবেন। এটা খুবই জরুরি এবং শনিবার প্রধান উপদেষ্টা বলেছেন- এটা যেন খুব দ্রুত কেনা হয়। আমাদের লক্ষ্য অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন।”

   

About

Popular Links

x