Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ছাড়ালো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৫৭ জন ডেঙ্গু রোগী

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৫:৫৬ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৭ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট ২৭,১১৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২১৯ জন।

এতে আরও বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৭,১১৫ জন। এর মধ্যে ৫৯.১% পুরুষ এবং ৪০.৯% নারী।

   

About

Popular Links

x