Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

অচেতন অবস্থায় ঢামেক নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৯:৩৭ এএম

রাজধানী ঢাকায় এক যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মিজানুর রহমান (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আবুল খায়ের এর ছেলে মিজানুর। বর্তমানে সাদ্দাম মার্কেট এলাকায় থাকতেন তিনি।

নিহতের ছোট ভাই মাইনুদ্দীন বলেন, ‘‘মিজানুর রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় ‘নুর ম্যানশন’ বিপণিবিতানে কাপড়ের ব্যবসা করতেন। থাকেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। সকালে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা রজনীগন্ধা পরিবহনে তিনি ঢাকায় রওনা হন। দুপুর ১২টার দিকে বাসের পরিবহনশ্রমিকেরা ফোন করে জানান, মিজানুর অচেতন অবস্থায় বাসে আছেন। পরে পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তায় তাকে হাসপাতালে পাঠানো হয়।’’

মাইনুদ্দীন জানিয়েছেন, মিজানুর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কাছে আয়করের বিষয়ে আলোচনা করতে এক আইনজীবীর কাছে যাচ্ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘‘ময়নাতদন্তের জন্য মিজানুরের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’’

   

About

Popular Links

x