Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডাকসু নির্বাচন: ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করলো প্রশাসন

এর আগে ওয়েবসাইটে ভোটারদের ব্যক্তিগত তথ্য প্রদর্শন সীমিতকরণের দাবিতে হাইকোর্টে রিট করা হয়

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১০:৫৭ পিএম

ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা সর্বসাধারণের জন্য প্রদর্শন বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকা চূড়ান্ত ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করা হয়েছে। আজ রবিবার থেকে এই প্রদর্শন বন্ধ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্যই চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে।

রবিবার (২৪ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ওয়েবসাইটে ভোটারদের ব্যক্তিগত তথ্য প্রদর্শন সীমিতকরণের দাবিতে হাইকোর্টে রিট করা হয়। একইসঙ্গে যেসব নারী শিক্ষার্থী তাদের ছবি প্রকাশ করতে চান না, তাদের ছবি প্রাইভেট (ব্যক্তিগত) করার নির্দেশনা চাওয়া হয়েছে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটকারীরা হলেন– সাবিকুন্নাহার তামান্না, মো. জাকারিয়া, ফাতেমা, তাসনিম ঝুমা ও রেদোয়ান মন্ডল রিফাত। তাদের পক্ষে আইনজীবী রয়েছেন ফয়জুল্লাহ ফয়েজ। রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

   

About

Popular Links

x