Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ভিপি-জিএস পদে লড়বেন ৩৭ জন

কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া তালিকায় মোট প্রার্থী সংখ্যা ২৫৬

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৮:১৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভিপি পদে মোট প্রার্থী সংখ্যা ২০ জন।

সোমবার (২৫ আগস্ট) পূর্বঘোষিত তফসিল অনুযায়ী বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

ভিপি পদপ্রার্থী তালিকায় রয়েছেন – মো. শেখ সাদী হাসান (বাংলা বিভাগ), আরিফুল ইসলাম (রসায়ন বিভাগ), হামিদুল্লাহ সালমান (ইংরেজি বিভাগ), রাব্বি হোসেন (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), আরিফুজ্জামান (মার্কেটিং বিভাগ), আব্দুর রশিদ (তুলনামূলক সাহিত্য বিভাগ), সোহানুর রহামান (সরকার ও রাজনীতি বিভাগ), আরিফ উল্লাহ (ফার্মেসী বিভাগ), মো. নাঈম খন্দকার (নৃবিজ্ঞান বিভাগ), অমর্ত্য রায় জন (প্রত্নতত্ত্ব), মো. আব্দুল্লাহ আল মামুন (বায়োটেকনোলজি বিভাগ), মো. সুয়াইব হাসান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), মো. সাফায়েত মীর (গণিত বিভাগ), মো. রাব্বি হোসেন (সরকার ও রাজনীতি), মো. মামুন মিয়া (ইংরেজি), মো. আব্দুল মান্নান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), জাকিরুল ইসলাম (রসায়ন বিভাগ), মো. মাহফুজুল ইসলাম (পরিবেশ বিজ্ঞান বিভাগ), মো. রাসেল আকন্দ (দর্শন বিভাগ), শরীফ মুহাম্মদ (দর্শন বিভাগ)।

জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকায় সহ-সভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭ জন, সহসাধারণ সম্পাদক (নারী) পদে ৯ জন, সহসাধারণ সম্পাদক (পুরুষ) পদে ২১ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৯ জন, সহসাংস্কৃতিক সম্পাদক ১১ জন, নাট্য সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৫ জন, সহক্রীড়া সম্পাদক (নারী) পদে ৬ জন, সহক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে ৬ জন, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ১৪ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে ১৪ জন, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (নারী) পদে ৫ জন, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (পুরুষ) পদে ৯ জন, স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা-বিষয়ক সম্পাদক পদে ১২ জন, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন, কার্যকরী সদস্যপদে ছাত্রীদের জন্য নির্ধারিত ৩টি পদের বিপরীতে ১৭ জন এবং কার্যকরী সদস্যপদে ছাত্রদের জন্য নির্ধারিত ৩টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী হয়েছেন।

কমিশনের তথ্যানুযায়ী, খসড়া প্রার্থী তালিকায় মোট প্রার্থী সংখ্যা দাড়িয়েছে ২৫৬ জন। এর আগে বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমা পড়েছিল মোট ২৭৬ টি। খসড়া প্রার্থী তালিকায় মনোনয়ন বাদ পড়ে ২০টি। 

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, ‘‘নির্বাচনের যাবতীয় কার্যক্রম নিরলসভাবে করে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রার্থীদের আবেদন পড়েছিল মোট ২৭৬টি। এর মধ্যে পরীক্ষা শেষ হওয়া, আবেদন ফরমে অসম্পূর্ণ তথ্য ইত্যাদি কারণে ২০ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন।’’

   

About

Popular Links

x