Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা

৪ মাস ১৭ দিন পর দানবাক্স খোলা হয়েছে

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১১:১৪ এএম

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের দানবাক্স ৪ মাস ১৭ দির পর খোলা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় দানবাক্সগুলো খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। সঙ্গে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের গয়নাও পাওয়া গেছে। এখন গণনার কাজ চলছে। এতে অংশ নিয়েছেন প্রায় ৫০০ জনের একটি দল। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "এবার আমরা ৪ মাস ১৭ দিন পর দানবক্স খুলেছি। এবার রেকর্ড ৩২ বস্তা টাকা পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা মিলে টাকা গণনার কাজ করছেন।"

এর আগে গত ১২ এপ্রিল পাগলা মসজিদের ১১টি দানবক্স থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০,৬৮৭ টাকা পাওয়া যায়। এছাড়াও বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। প্রায় ৯ ঘণ্টায় ৪০০ জনের একটি দল এ গণনার কাজ করেন। সঙ্গে ছিল স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, এমনকি রুপার অলংকারও।

   

About

Popular Links

x