Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলের সখীপুরের ঘটনায় নিহত দুইজনই দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম

টাঙ্গাইলের সখীপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলার তক্তারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হাতিবান্ধা উত্তরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৬) এবং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য শিউলী বেগমের ছেলে ইয়ানুর (১৭)।

তারা দুজনেই স্থানীয় খোশবাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত মাহির হাসানকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে তক্তারচালা বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়।

এ সময় ইয়ানুর ও মাহির গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। পরে রাতেই ঢাকার উত্তরা এলাকায় গিয়ে ইয়ানুরের মৃত্যু হয়।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পিকআপটি শনাক্ত করার চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x