Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চৈত্র সংক্রান্তিতে পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলায় সাধারণ ছুটি থাকবে

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম

চৈত্র সংক্রান্তি ও বৈসাবি উৎসব উপলক্ষে আগামী ১৩ এপ্রিল দেশের তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রবিবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৩ এপ্রিল “চৈত্র সংক্রান্তি” উপলক্ষে তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, এই তিন পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যান্য স্থানে বসবাসরত সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য এদিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে গণ্য হবে।

পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব “বৈসাবি” (বৈসু, সাংগ্রাই ও বিজু) উদযাপনকে আনন্দময় করতে সরকার প্রতিবছরই এই বিশেষ ছুটি দেওয়া হয়ে থাকে।

 

   

About

Popular Links

x