Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাসা গ্রুপের শ্রমিকদের বেতন-ভাতার দাবিতে অবরোধ 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের একমাত্র সড়কটি। পরে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। 

শ্রমিকদের দাবি, বেতন ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রেখেই কারখানা বন্ধ করেছে নাসা গ্রুপ। তাই দ্রুত কুমিল্লা ইপিজেডের ৫ কারখানার কয়েক হাজার শ্রমিকের বকেয়া পরিশোধের দাবিতে আজ তারা মহাসড়কে এসেছেন। 

তাদের দাবির প্রেক্ষিতে এর আগেও নানা সময় আশ্বাস দিয়ে কোনো সুরাহা করা হয়নি বকেয়া বেতনের।

এদিকে, যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে সড়ক না ছাড়ায় শ্রমিকদের হটাতে একশনে যায় পুলিশ। এসময় কয়েকজন শ্রমিক তাড়াতাড়ি সড়ক ছাড়তে গিয়ে আহত হন।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল মালিক বলেন, “শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা সড়ক বন্ধ রাখে। তাদের আমরা নানাভাবে বুঝিয়েছি। মহাসড়কে আন্দোলন না করে অভিযোগ করার আহ্বান জানিয়েছি। পরে তারা মহাসড়ক ছেড়েছে।”

   

About

Popular Links

x