Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় 

আপডেট : ৩১ মে ২০২৬, ০৪:৩২ পিএম

রাজধানীর ডেমরার জহির স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। 

রবিবার (৩১ মে) ডেমরার বাসেরপুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। 

দগ্ধরা হলেন - সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আজ সকালের দিকে ডেমরা এলাকার একটি স্টিল মিল থেকে দগ্ধ অবস্থায় তিনজন শ্রমিককে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সাব্বির হোসেনের শরীরে ৩৫% দগ্ধ, তোফাজ্জল হোসেনের শরীরে ২৩% এবং মাজেদ হোসেনের শরীরে ১% দগ্ধ রয়েছে।

আহতদের মধ্যে সাব্বির এবং তোফাজ্জল এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে জরুরি বিভাগে মাজেদ হোসেনের চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ডা. শাওন বিন রহমান।

   

About

Popular Links

x