Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাবিতে জ্বালানি সংকটে ব্যক্তিগত রিকুইজিশনে যানবাহন বরাদ্দ বন্ধ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাস, মিনিবাস, মাইক্রোবাস ও পিকআপ ভ্যান ব্যক্তিগত কাজে বরাদ্দ দেওয়া হবে না

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম

জ্বালানি সংকটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যক্তিগত রিকুইজিশনে যানবাহন বরাদ্দ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যানবাহনগুলো জ্বালানি সংগ্রহ করতে দীর্ঘ সময় ধরে ফিলিং স্টেশনে অপেক্ষা করছে। অনেক ক্ষেত্রে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না। ফলে নিয়মিত পরিবহন সেবা চালু রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

এ অবস্থায় আগামী ৯ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাস, মিনিবাস, মাইক্রোবাস ও পিকআপ ভ্যান ব্যক্তিগত কাজে বরাদ্দ দেওয়া হবে না বলে পরিবহন অফিস জানিয়েছে।

 

   

About

Popular Links

x