ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনে নির্বাচন কমিশন থেকে ৫২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রিটার্নিং অফিসার মঈন উদ্দীন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “অনেক আগ্রহী প্রার্থী নিজে এসেছেন, অনেকে প্রার্থী বা দলের পক্ষ থেকে এসেছেন। মনোনয়নপত্র জমার সময় জামানতসহ নির্ধারিত কাগজপত্র দিয়ে জমা দিতে হবে।”
সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, যারা মনোনয়নপত্র নিয়েছেন তারা বিএনপির পরিচয়ে নিয়েছেন।
প্রথম দিনে যারা মনোনয়নপত্র নিয়েছেন তাদের নাম দেওয়া হলো:
তারা হলেন-মনিরা বানু, শাহেনেওয়াজ চৌধুরী, ফরিদা আক্তার, মমতাজ আক্তার, ফারজানা রশিদ লাবনী, নিলুফা ইয়াসমিন খান, সায়েমা খাতুন, তাহমিনা বেগম রিপা, রোকেয়া চৌধুরী বেবী, শাকিলা ফরহাদ বানু, কাজী নাজিয়া হক, জিনাত আরা আফু, কাজী মরিয়ম বেগম, হাফেজা ফেরদৌস লিমন, তাহমিনা খান, রুবিনা আক্তার রুবা, শামিমা রহিম, মুনমুন তালুকদার, তহমীনা আক্তার হাসেমী, তাহসিন শারমিন তামান্না, রেহেনা পারভীন, ফৌজিয়া সাফদার সোহেলী, খালেদা ইয়াসমিন, আফসানা মিমি, সানসিলা জেবরিন, আইরীন মাহবুব, সানজানা চৈতী পপি, শাহানা সুলতানা, সেলিনা আফরোজ, নাছিমা তালুকদার, নাসিমা আক্তার, কাওসার জাহান ফরিদা, রায়হান রহমান হেলেন, লাভলী, জেসমিনা খানম, ফরিদা ইয়াসমিন (ডোরা), মমতাজ বেগম (নয়ন), বেগম রাজিয়া আলম, সেলিনা পারভীন, হাবিবা আক্তার পাপিয়া, আয়েশা আক্তার সানজি, সায়মা আহমেদ, শাহীনূর বেগম (সাগর), মাহমুদা আক্তার, নাছিমা ইসলাম চৌধুরী দৃষ্টি, জিন্নাতুন নেছা জিনু, সামিরা আজিম, সুলতানা বেগম (আঁখি সুলতানা), খাদিজা বেগম, মাহমুদা সুলতানা, মাহমুদা সুলতানা চৌধুরী (ঝরনা), নিলুফার চৌধুরী মনি।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০ সংরক্ষিত নারী আসনে ভোট হবে ১২ মে। নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তা বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল।
সংসদে প্রতিনিধিত্বের অনুপাতে বিএনপি ও তার মিত্ররা সংরক্ষিত নারী আসন পাবে ৩৬টি। জামায়াতের নেতৃত্বাধীন জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসন পাবে।
দল ও জোটগতভাবে বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়া হলে বিনাভোটে নির্বাচিত হবেন নারী আসনের একক প্রার্থীরা।



