Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাড়ে তিন বছর পর ভারত থেকে গম আমদানি

২০২২ সালের ১৩ মে গমের দাম বৃদ্ধির অজুহাতে রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে গম আমদানি শুরু হয়েছে।

প্রায় চার বছর বন্ধ থাকার পর পুনরায় গম আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে ভারত থেকে ৩টি ট্রাকে ১১৬ টন গম আমদানি করা হয়। 

২০২২ সালের ১৩ মে গমের দাম বৃদ্ধির অজুহাতে গম রফতানি বন্ধ করেছিল ভারত সরকার। সবশেষ ওই বছর সেপ্টেম্বরের ২৯ তারিখ গম আমদানি হয়েছিল।

এদিকে, আমদানি করা গম দ্রুত খালাস করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।

   

About

Popular Links

x