Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের ৭ দিন বন্ধ থাকছে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

প্রতিদিন এই পথে যাতায়াত করতে পারবেন পাসপোর্ট থাকা যাত্রীরা 

আপডেট : ২৫ মে ২০২৬, ১২:৩৪ পিএম

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার (২৫ মে) থেকে শুরু করে ৩১ মে পর্যন্ত ৭দিন টানা বন্ধ থাকছে স্থলবন্দরটি।  

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের ভেতর যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

হিলি কাস্টমস সিআ্যন্ড এফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, “মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা যথাযথভাবে উদযাপনেপর্যন্ত টানা ৭দিন বন্দরের সিআ্যন্ডএফ এজেন্ট কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এর ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।”

“ঈদের ছুটি শেষে ১ জুন সোমবার থেকে পুনরায় সিআ্যন্ডএফ এজেন্ট এর কার্যক্রম চালু হবে। তবে বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকায় বন্দর থেকে পণ্য খালাস নিতে পারবেন আমদানিকারকরা।”

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন,“ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই পথ দিয়ে পাসপোর্ট থাকা যাত্রীরা যাতায়াত করতে পারবেন।”

   

About

Popular Links

x