Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

৬৮ হাজার টন ডিজেল নিয়ে এলো আরও দুই জাহাজ

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছায়

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম

চট্টগ্রাম বন্দরে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে পৌঁছেছে আরও দুটি জাহাজ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জাহাজ দুটি বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছায়।

বন্দর কর্মকর্তারা ও শিপিং এজেন্টরা জানান, জাহাজ দুটির মধ্যে ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাংকার 'লুসিয়া সোলিস' প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল নিয়ে বিকেল ৫টার দিকে বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছায়। বুধবার সকালে পতেঙ্গার ডলফিন জেটির দিকে রওনা হয়েছে। পরে রাত ৮টার দিকে প্রায় ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল নিয়ে বন্দরে আসে।আসেডেনমার্কের পতাকাবাহী 'টর্ম দামিনি' জাহাজটি জেটিতে ভিড়বে বৃহ্স্পতিবার। 

প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, লুসিয়া সোলিস ডলফিন জেটির দিকে যাচ্ছে এবং দুপুর সাড়ে ১২টার মধ্যে জেটিতে ভিড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, "টর্ম দামিনি থেকে লাইটারিং কার্যক্রম চলছে, জাহাজটি আগামীকাল জেটিতে ভিড়তে পারে।" 

প্রতিটি জাহাজ থেকে তেল খালাসে প্রায় দুই দিন সময় লাগবে বলেও জানান তিনি।

এর আগে একই দিনে সিঙ্গাপুর থেকে ১২ হাজার টন জেট ফুয়েল নিয়ে 'এমটি গ্রেট প্রিন্সেস' নামে আরেকটি জাহাজ বন্দরে পৌঁছায়।

   

About

Popular Links

x