Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আড়াই মাস পর দেশে এলো ১ লাখ টন ক্রুড ওয়েল

ফলে ৮ অথবা ৯ মে থেকে পুরোদমে উৎপাদনে ফিরতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি

আপডেট : ০৬ মে ২০২৬, ১২:৩৩ পিএম

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমটি নিনেমিয়া’ নামে একটি জাহাজ। 

বুধবার (৬ মে) সকালে ট্যাঙ্কারটি বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় পৌঁছায়। 

এদিকে, জাহাজ থেকে তেল খালাস শেষ হলে ৮ অথবা ৯ মে থেকে পুরোদমে উৎপাদনে ফিরতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক গণমাধ্যমকে জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটিই প্রথম দেশে আসা ক্রুড অয়েলের চালান। দেশে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে বন্ধ হয়ে গিয়েছিল ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট। 

জাহাজটি সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকাল ৬টায় যাত্রা শুরু করে। তার আগে রাতভর এতে তেল লোড করা হয়। নিরাপদে রেড জোন পেরিয়ে নির্ধারিত সময়ে দেশে পৌঁছেছে জাহাজটি। 

   

About

Popular Links

x