Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


ঘাটাইলে সকালবেলার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাকচালক ও হেলপারের

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভূঞাপুরগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতোটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।

এ সময় গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং আহতদের হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

   

About

Popular Links

x