Sunday, July 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

জামালপুরে গৃহবধূকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ আদেশ দেন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম

জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ভাবে ধর্ষণের দায়ে তিন জনের মৃত্যুদণ্ডাদেশ ও প্রত্যেককে দুই লক্ষ টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন বুলবুল আহমেদ(৪৫), কালাম মাক্কু (৫০) ও রুকু (৫৫)।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে  জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে খুপিবাড়ী এলাকায় বুলবুলের বাড়িতে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা রুকুর সাথে ভুক্তভোগী গৃহবধূর জোরপূর্বক বিয়ে পড়ানোর চেষ্টা করেন এবং গৃহবধূ রাজি হলে একপর্যায়ে ওই নারীকে তারা তিনজন দলবদ্ধভাবে ধর্ষণ করে।

এ ঘটনার পর দিন ভুক্তভোগী নারী তার স্বামীকে ঘটনার কথা বলার পর তার স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার দুই বছর পর ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে মৃত্যদণ্ড প্রদান করেন। সেই সাথে তাদের প্রত্যেককে দুইলক্ষ টাকা করে জরিমানাও করা হয়।

রাষ্ট্রপক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক পিপি মামলার শুনানি করেন এবং তাকে সহযোগিতা করেন, অ্যাডভোকেট রেজিনা আকতার এপিপি এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম কামরুল ইসলাম (উল্লাস)।

   

About

Popular Links

x