Sunday, July 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় বড় আয়োজন, জেনে নিন কোথায় দেখবেন খেলা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলাটি

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে রাজধানী ঢাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উন্মুক্ত মাঠ, পার্ক, হোটেল কনভেনশন সেন্টারে বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সবচেয়ে বড় আয়োজন করেছে কোকা-কোলা বাংলাদেশ। তাদের সহযোগিতায় টিএসসিতে হাজারো দর্শকের জন্য বড় পর্দায় খেলা দেখানো হবে। এছাড়া হাজী মুহম্মদ মহসীন হলে বিশেষ ওয়াচ পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন। একই সঙ্গে জগন্নাথ হল হলপাড়া এলাকাতেও থাকবে বড় পর্দার ব্যবস্থা।

মিরপুরের দর্শকদের জন্য মিরপুর সিটি ক্লাব মাঠ এবং মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ডে খেলা দেখার সুযোগ রাখা হয়েছে। বনানীর কামাল আতাতুর্ক পার্কেও থাকছে বিশেষ আয়োজন। ম্যাচ শুরুর আগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের শিল্পী সঞ্জয় সংগীত পরিবেশন করবেন।

ছাড়া মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়, ধানমন্ডির পুরাতন ১৯ নম্বর সড়ক এবং পশ্চিম রামপুরার ওমর আলী লাইসিয়াম গ্রামার স্কুলের সামনেও বড় পর্দায় ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে ধানমন্ডি রামপুরার এসব স্থানে বসার ব্যবস্থা থাকবে না।

আরও আরামদায়ক পরিবেশে খেলা দেখতে চাইলে রাজধানীর কয়েকটি পাঁচতারকা হোটেলেও বিশেষ আয়োজন রয়েছে। এর মধ্যে রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, দ্য আলট্রাস ফেস্টিভ্যাল (গুলশান), লেকশোর গ্র্যান্ড, হোটেল আমারি ঢাকা, লে মেরিডিয়ান ঢাকা এবং ক্রাউন প্লাজা।

ছাড়া এলিট কনভেনশন হল (গুলশান-), আর্টিসান ওয়াচ পার্টি (তেজগাঁও) এবং আইসিসিএল কনভেনশন হল (মিরপুর টেকনিক্যাল মোড়ের পাশে) সহ কয়েকটি বাণিজ্যিক ভেন্যুতেও বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখানো হবে। তবে এসব স্থানে প্রবেশের জন্য নির্ধারিত টিকিট বা ফি পরিশোধ করতে হবে।

ফাইনাল উপলক্ষে দর্শকদের ব্যাপক সমাগমের সম্ভাবনা থাকায় আয়োজকরা ম্যাচ শুরুর অন্তত এক ঘণ্টা আগে ভেন্যুতে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি গভীর রাতে যাতায়াতের সময় নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

   

About

Popular Links

x