Sunday, July 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে বৃষ্টি, কী হবে ম্যাচের দিন?

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা স্পেন

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:১৪ এএম

বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে নেমেছে তুমুল বৃষ্টি। ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ, এরপর শুরু হয় ঝুম বৃষ্টি। এমন আবহাওয়া অনেকের কাছেই বাংলাদেশের বর্ষাকালের স্মৃতি ফিরিয়ে আনলেও ফাইনাল ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।

রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা স্পেন। শিরোপা নির্ধারণী এই ম্যাচকে ঘিরে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন যুক্তরাষ্ট্রের দিকে।

ফাইনালের আগে আবহাওয়াও আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার প্রভাব নিউইয়র্ক অঞ্চলের বাতাসে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দূষিত বাতাস খেলোয়াড় দর্শক উভয়ের জন্যই স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এর মধ্যেই শনিবার সারাদিন বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে নির্ধারিত সূচি অনুযায়ী আর্জেন্টিনা স্পেন দুই দলই নিজেদের শেষ অনুশীলন সম্পন্ন করেছে।

ফাইনালের দিন আবহাওয়া কেমন থাকবে, সেটিও ম্যাচের গতিপ্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মেটলাইফ স্টেডিয়ামে স্থায়ী ছাদ না থাকায় বৃষ্টি হলে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদেরও ভিজতে হবে। আবার অতিরিক্ত রোদ থাকলেও চ্যালেঞ্জ বাড়বে দুই দলের জন্য।

তবে সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে ফাইনালের দিন আকাশ পরিষ্কার রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় বিকেল ৩টায় ম্যাচ শুরু হওয়ায় গরমও একটি বড় ফ্যাক্টর হতে পারে। বিশ্বের বিভিন্ন টাইম জোনের দর্শকদের কথা বিবেচনায় রেখেই ফিফা আয়োজকরা ফাইনালের সময়সূচি নির্ধারণ করেছে।

   

About

Popular Links

x