Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে ঘুষিতে একজনের মৃত্যু

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকায় বসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সদর বাজারের মনোবাবু নৌঘাট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত ওই ব্যক্তির নাম হানিফ মিয়া (৫৫), তিনি উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার সদর বাজারের মনোবাবু নৌকা ঘাট এলাকায় নৌকায় বসা নিয়ে দুইপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় ঘুষির আঘাতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “মারামারির খবর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলায় পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

   

About

Popular Links

x