Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

নেশার টাকার জন্য সামান্য অজুহাতে প্রায়ই মারধর করা হতো ভুক্তভোগী ওই নারীকে 

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। 

সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। 

নিহত আফিয়া আক্তার (৪৫) ওই গ্রামের মোহাম্মদ সুজনের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানান, ইজিবাইক চালক সুজন বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। নেশার টাকার জন্য সামান্য অজুহাতে তিনি প্রায়ই আফিয়াকে মারধর করতেন। 

ওসি মজিবুর রহমান বলেন, “ঘটনার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে সুজন ধারাল ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

তিনি বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে সুজন পলাতক আছেন। সুজনকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।” 

   

About

Popular Links

x